Skip to main content

Posts

ফেসবুকে সাতক্ষীরা

ফেসবুকে সাতক্ষীরা পেজটিতে লাইক দিয়ে আপনার প্রিয় জেলা শহরটিকে তুলে ধরুন পৃথিবীর সব মানুষের কাছে। আমাদের ফেসবুক  পেজ লিঙ্ক-এ ক্লিক করে শেয়ার করে দিন সবার মাঝে। পেজটিতে যেতে এখানে ক্লিক করুন।
Recent posts

বাড়ির পাশের সুন্দরবন, চলুন ঘুরে আসি

সুন্দরবন বাংলাদেশের বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় অবস্থিত। গেল কিছুদিন আগে বিশ্বের প্রাকৃতিক সপ্তার্যে জায়গা করে নেওয়ার লড়াইয়ে জোর প্রতিদ্বন্দীতায় ছিল সুন্দরবন। এর রুপ সুধা পান করে যে কেউ বিমোহিত হয়ে যায়। কবি-সাহিত্যিক, দেশ-বিদেশী ভ্রমণকারীরা নিজেদের কলমের এবং স্মৃতির আঁচড়ে যে যেভাবে পারছে এর রুপের বিবরণ দিয়েছে।   সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা সদর থেকে ১২ কিলোমিটার দূরের মুন্সিগন্জ থেকে সুন্দরবনের শুরু। ওখান থেকে আরো ৯ কিলোমিটার দূরে বুড়িগোয়ালিনীর নীলডুমুর থেকে ট্রলারযোগে সুন্দরবনে ঢুকতে হয়। নদীর ওপারে অবস্থিত দ্বীপ ইউনিয়ন ১২ নং গাবুরা। গত ২০০৯ সালের ২৫শে মে ভয়াবহ আইলায় বিধ্বস্ত হয় জনপদ। সুন্দরবন ও নদীতে মাছ ধরার উপর নির্ভরশীল এখানকার মানুষ। এ এলাকার সন্তান হওয়ায় ছোটকাল থেকে নদীর উম্মাত্ততা, ভয়াবহ সিডর, আইলা, নদী ভাঙ্গন এবং সাইক্লোনের সাথে নিত্য বাস। এমন কোন বছর নেই যেখান থেকে ২-৫জন বাঘের পেটে যায় না।এখান থেকে সুন্দরবনের আরো গভীরে যাওয়া যায়।

এক নজরে সাতক্ষীরা জেলা

 সীমানা পূর্বে খুলনা জেলা , উত্তরে যশোর জেলা , পশ্চিমে চব্বিশপরগনা (ভারত) জেলার বশিরহাট মহকুমা এবং দক্ষিণ বঙ্গোপসাগর আয়তন সাতক্ষীরা জেলা উত্তর দক্ষিণে লম্বা । জেলার আয়তন ৩ , ৮৫৮.৩৩ বর্গ কি:মি: । তন্মধ্যে দক্ষিণাংশের এক-তৃতীয়াংশ ভূমি সুন্দরবনের অন্তর্ভুক্ত । সাতক্ষীরার অংশে সুন্দরবনের অংশ ১৪৪৫ . ১৮ বর্গ কি:মি: । ভৌগলিক অব স্থা ন জেলার উত্তর গোলার্ধে নিরক্ষরেখা এবং কর্কট ক্রান্তির মধ্যবর্তী ২১ ° ৪৮ ´ থেকে ২২ ° ৫৮ ´ উত্তর অক্ষাংশে এবং ৮৮ ° ৫৫ ´ থেকে ৮৯ ° ৫৫ ´ পূর্ব দ্রাঘিমাংশে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক গড়ে ১৬ ´ উচ্চে অবস্থিত । গ্রামের সংখ্যা ১৩৫৬ ইউনিয়নের সংখ্যা ৭৮ মৌজার সংখ্যা ৯৬০ লোকসংখ্যা ১৯৪৯৮৯৯ পুরুষ ১০০৪৪১৫ মহিলা ৯৪৫০২৩.৪ পুরুষ মহিলার অনুপাত ১:০৬ ...