Skip to main content

বাড়ির পাশের সুন্দরবন, চলুন ঘুরে আসি







সুন্দরবন বাংলাদেশের বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় অবস্থিত। গেল কিছুদিন আগে বিশ্বের প্রাকৃতিক সপ্তার্যে জায়গা করে নেওয়ার লড়াইয়ে জোর প্রতিদ্বন্দীতায় ছিল সুন্দরবন। এর রুপ সুধা পান করে যে কেউ বিমোহিত হয়ে যায়। কবি-সাহিত্যিক, দেশ-বিদেশী ভ্রমণকারীরা নিজেদের কলমের এবং স্মৃতির আঁচড়ে যে যেভাবে পারছে এর রুপের বিবরণ দিয়েছে। 


সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা সদর থেকে ১২ কিলোমিটার দূরের মুন্সিগন্জ থেকে সুন্দরবনের শুরু। ওখান থেকে আরো ৯ কিলোমিটার দূরে বুড়িগোয়ালিনীর নীলডুমুর থেকে ট্রলারযোগে সুন্দরবনে ঢুকতে হয়। নদীর ওপারে অবস্থিত দ্বীপ ইউনিয়ন ১২ নং গাবুরা। গত ২০০৯ সালের ২৫শে মে ভয়াবহ আইলায় বিধ্বস্ত হয় জনপদ। সুন্দরবন ও নদীতে মাছ ধরার উপর নির্ভরশীল এখানকার মানুষ। এ এলাকার সন্তান হওয়ায় ছোটকাল থেকে নদীর উম্মাত্ততা, ভয়াবহ সিডর, আইলা, নদী ভাঙ্গন এবং সাইক্লোনের সাথে নিত্য বাস। এমন কোন বছর নেই যেখান থেকে ২-৫জন বাঘের পেটে যায় না।এখান থেকে সুন্দরবনের আরো গভীরে যাওয়া যায়।


Comments

Popular posts from this blog

সাতক্ষীরা জেলার কৃতি সন্তান

রাজা বসন্ত রায় : রাজা প্রতাপাদিত্যের পিতৃব্য । যশোহর রাজ্যের বিশিষ্ট কবি ও পণ্ডিত ব্যক্তি ছিলেন । রাজা প্রতাপাদিত্য বাংলার বারো ভূঁইয়াদের অন্যতম ছিলেন । সাতক্ষীরা জেলার কালিগঞ্জ , শ্যামনগর অঞ্চল তার প্রাচীন যশোহর রাজ্যের রাজধানী ছিল । তাঁর সময়কার অনেক পুরাকীর্তি এখনো সাতক্ষীরাকে গৌরবান্বিত করছে । প্রতাপাদিত্য নিজ এলাকার শ্রীবৃদ্ধি সাধনে নজর দেন । তিনি ঈশ্বরীপুরে যশোরেশ্বরী মন্দির , চন্ডভৈরবের ত্রিকোণ মন্দির , হাম্মামখানা , টেঙ্গা মসজিদ , বারদুয়ারি , রাজবাড়ি ইত্যাদি নির্মাণ করে নিজের রাজধানীকে রূপ দেন একটি সফল জনপদে । প্রতাপাদিত্য যে বাড়িতে বসবাস করতেন সে স্থা নটি এখনও প্রতাপ রাজপ্রাসাদ হিসেবে পরিচিত । প্রাণনাথ রায়চৌধুরী : আধুনিক সাতক্ষীরার স্থপতি বা রূপকার হিসাবে পরিচিত জমিদার প্রাণনাথ রায চৌধুরী ছিলেন জমিদার বিষ্ণুরাম চক্রবর্তীর (পরে রায়চৌধুরী) পুত্র । নদীয়ার প্রসিদ্ধ জমিদার কৃষ্ণচন্দ্র রায়ের ( ১৭১০-১৭৮২বা ১৭৮৩) মৃত্যুর পর তাঁর অধিকৃত জমিদারি পরগনাগুলো নিলামে উঠলে তাঁরই কর্মচারী বিষ্ণুরাম চক্রবর্তী বড়ুন পরগনা (এখনকার সাতক্ষীরা) কিনে নেন । ১৭৯৭ সালে তিনি সাতঘর...

এক নজরে সাতক্ষীরা জেলা

 সীমানা পূর্বে খুলনা জেলা , উত্তরে যশোর জেলা , পশ্চিমে চব্বিশপরগনা (ভারত) জেলার বশিরহাট মহকুমা এবং দক্ষিণ বঙ্গোপসাগর আয়তন সাতক্ষীরা জেলা উত্তর দক্ষিণে লম্বা । জেলার আয়তন ৩ , ৮৫৮.৩৩ বর্গ কি:মি: । তন্মধ্যে দক্ষিণাংশের এক-তৃতীয়াংশ ভূমি সুন্দরবনের অন্তর্ভুক্ত । সাতক্ষীরার অংশে সুন্দরবনের অংশ ১৪৪৫ . ১৮ বর্গ কি:মি: । ভৌগলিক অব স্থা ন জেলার উত্তর গোলার্ধে নিরক্ষরেখা এবং কর্কট ক্রান্তির মধ্যবর্তী ২১ ° ৪৮ ´ থেকে ২২ ° ৫৮ ´ উত্তর অক্ষাংশে এবং ৮৮ ° ৫৫ ´ থেকে ৮৯ ° ৫৫ ´ পূর্ব দ্রাঘিমাংশে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক গড়ে ১৬ ´ উচ্চে অবস্থিত । গ্রামের সংখ্যা ১৩৫৬ ইউনিয়নের সংখ্যা ৭৮ মৌজার সংখ্যা ৯৬০ লোকসংখ্যা ১৯৪৯৮৯৯ পুরুষ ১০০৪৪১৫ মহিলা ৯৪৫০২৩.৪ পুরুষ মহিলার অনুপাত ১:০৬ ...