সুন্দরবন বাংলাদেশের বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় অবস্থিত। গেল কিছুদিন আগে বিশ্বের প্রাকৃতিক সপ্তার্যে জায়গা করে নেওয়ার লড়াইয়ে জোর প্রতিদ্বন্দীতায় ছিল সুন্দরবন। এর রুপ সুধা পান করে যে কেউ বিমোহিত হয়ে যায়। কবি-সাহিত্যিক, দেশ-বিদেশী ভ্রমণকারীরা নিজেদের কলমের এবং স্মৃতির আঁচড়ে যে যেভাবে পারছে এর রুপের বিবরণ দিয়েছে। সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা সদর থেকে ১২ কিলোমিটার দূরের মুন্সিগন্জ থেকে সুন্দরবনের শুরু। ওখান থেকে আরো ৯ কিলোমিটার দূরে বুড়িগোয়ালিনীর নীলডুমুর থেকে ট্রলারযোগে সুন্দরবনে ঢুকতে হয়। নদীর ওপারে অবস্থিত দ্বীপ ইউনিয়ন ১২ নং গাবুরা। গত ২০০৯ সালের ২৫শে মে ভয়াবহ আইলায় বিধ্বস্ত হয় জনপদ। সুন্দরবন ও নদীতে মাছ ধরার উপর নির্ভরশীল এখানকার মানুষ। এ এলাকার সন্তান হওয়ায় ছোটকাল থেকে নদীর উম্মাত্ততা, ভয়াবহ সিডর, আইলা, নদী ভাঙ্গন এবং সাইক্লোনের সাথে নিত্য বাস। এমন কোন বছর নেই যেখান থেকে ২-৫জন বাঘের পেটে যায় না।এখান থেকে সুন্দরবনের আরো গভীরে যাওয়া যায়।
Get information about Satkhira district and people around this.