সাতক্ষীরা জেলা বাংলাদেশের নৈঋত কোণে
অবস্থিত, দক্ষিণ-পশ্চিমের জেলা; যার পূর্বে খুলনা, উত্তরে যশোর, পশ্চিমে পশ্চিমবংগের
চব্বিশপরগনা এবং দক্ষিণে মায়াময় সুন্দরবন ও বঙ্গোপসাগর।
৩৮৫৮.৩৩বর্গকিমি
আয়তন বিশিষ্ট এ জেলার এক তৃতীয়াংশ সুন্দরবন(১৪৪৫.১৮বর্গকিমি),যা জেলার মোট আয়তনের ৩৭.৫৩%।এ জেলার অবিনাশী অহঙ্কার সুন্দরবন ইউনেস্কো ঘোষিত বিশ্ব
ঐতিহ্যের অংশ, রামসার সাইট হিসাবে নির্বাচিত এবং অন্যতম প্রাকৃতিক সপ্তাশ্চর্য। এ অঞ্চলের মানুষের ভাষা, কৃষ্টি, জীবনবোধ, ধর্ম, পূজা-পার্বণ,
সংস্কৃতি, পেশা, আচার-অনুষ্ঠান বৈচিত্র্যপূর্ণ এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল
সুন্দরবনের প্রভাব পরিলক্ষিত হয়। ঝড়-জলোচ্ছ্বাস
থেকে সুন্দরবন যেমন মানুষকে রক্ষা করে, তেমনি তাদের জীবন-সংগ্রামে সাহস ও অনুপ্রেরণা
যোগায়, করে তোলে আত্মনির্ভরশীল। বহু উদ্ভিদ এবং
নানা প্রাণী সমৃদ্ধ সুন্দরবন বিশ্বখ্যাত রয়েল
বেঙ্গল টাইগার- এর আবাসস্থল যা পর্যটন সম্ভাবনার নতুন দিগন্ত।




Comments
Post a Comment